ঠাকুরগাঁওয়ে যুবতীর মরদেহ উদ্ধার করল পুলিশ

  • প্রকাশের সময় : ০৩/০১/২০২৬ ০৪:৩৯:৪০ PM

ছবি-প্রতিনিধি

Share
51

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি পুকুর থেকে এক যুবতীর ভাস্যমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় মীরডাঙ্গী-গাজির হাট পাকা সড়কের পাঁচপীর কবরস্থান সংলগ্ন সড়কের পাশে থাকা একটি পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবতীর নাম জেসমিন আকতার জেসি (২৪)। সে উপজেলার ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। প্রায় সে বাড়ি থেকে বের হয়ে যেত। পরিবারের লোকজন খুঁজাখুজির পর তাকে ফিরিয়ে আনতো।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে পথচারীরা পুকুরের পানিতে ভাসমান  অবস্থায় একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করে।


রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে লাশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০১-০৩ ১৬:৩৯:৪০