ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে ষড়জ শিল্পি গোষ্ঠী শনিবার (৩ জানুয়ারি) দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এ উপলক্ষে এদিন বিকেলে ওই সংগীত প্রতিষ্ঠান চত্বরে ষড়জ শিল্পি গোষ্ঠীর সভাপতি অধ্যাপক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।
বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও রাণীশংকৈল সংগীত বিদ্যালয় সম্পাদক অধ্যাপক সুকুমার মোদক। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সদস্য, শীতবস্ত্র প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম।অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- গোষ্ঠীর প্রচার সম্পাদক শিক্ষক তৌহিদুল ইসলাম, সদস্য বিমান বসাক, সম্পাদক সেলিমুল্লাহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে এ প্রচন্ড শীতে এলাকায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য ষড়জ শিল্পী গোষ্ঠীর প্রশংসা করেন। এইসাথে তারা এলাকায় অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ প্রত্যাশা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক দিলারা বেগম।পরে ষড়জের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।




















