সেই বৈষম্যবিরোধী নেতা মাহাদী হাসান গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৩/০১/২০২৬ ০৮:৪৩:৪৮ PM

Share
53

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় বসে ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’ এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেন মাহাদী হাসান। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০১-০৩ ২০:৪৩:৪৮