মাদকের হাট কাস্টঘর : অভিযানের দাবি স্থানীয়দের

  • প্রকাশের সময় : ০৮/০১/২০২৬ ০৯:২৭:১৪ PM

ছবিতে কাস্টঘরের মাদক সম্রাট হিরণ মিয়া ছেলের মাদক বিক্রি করছেন।

Share
105

সিলেট নগরীর মহাজনপট্টির কাস্টঘর এলাকায় সুইপার কলোনীতে অবাদে চলছে মাদকের বেচাকেনা। এই এলাকায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না মাদকের কারবার। এসএমপি পুলিশ প্রতিনিয়তো এই জায়গা থেকে মাদকসেবী এবং ব্যবসায়ীদের আটক করে। তবে মূল হোতাদের আটক করা হয়না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সন্ধ্যা নামলেই ভুতুড়ে এক পরিবেশ। এসময় মাদকব্যবসায়ীরা প্রকাশ্যে হেটে হেটে মাদক বিক্রি করছে। সিলেটে এটা এখন ‘ওপেন সিক্রেট’। 

গেলো বছর মাদকদ্রব্যের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একযোগে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করে। ২০২৫ এর ১২ জুলাই শনিবার কাষ্টঘর এলাকায় মাদকের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এই অভিযানে ২৫ জনকে আটক করা হয়। অভিযানের সময় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫৭ হাজার ৫০ টাকা, ৬৯০ পুড়িয়া গাঁজা এবং ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এসময় আটক করা হয়- জকিগঞ্জ থানার পাটশাইল গ্রামের মো. বশির মিয়ার ছেলে জাকির হোসেন (৩২), এয়ারপোর্ট থানার বাইশটিলা গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. সফর আলী (৩৫), দেবিদ্বার থানার চান্দিনাবাগুর গ্রামের মো. কাশেম মিয়ার ছেলে মো. আব্দুর রাকিব (২৪), এয়ারপোর্ট থানার বাইশটিলা গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মনির হোসেন (৩২), কোতোয়ালী থানার কাস্টগড় সুইপার কলোনির মৃত গামা লালের ছেলে আশিক লাল (২২), আখাউড়া রেল কোয়ার্টার এলাকার মতি লালের মেয়ে বুটকি রানী (৫৫), বর্তমানে কাস্টগড় সুইপার কলোনি, বিয়ানীবাজার থানার কাঘাইল গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৭), বর্তমানে মহাজনপট্টি, কাস্টগড় সুইপার কলোনির বৌনা লাল বাশফুরের ছেলে পাপ্পু লাল বাশফুর (৩০), দক্ষিণ সুরমা থানার খোঁজারখলা গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মোস্তকিম আহমদ আনন্দ (২০), বর্তমানে তেররতন বাজার উপশহর, কাস্টগড় সুইপার কলোনির উজ্জল বাশফুরের ছেলে অন্তর বাশফুর (২১), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পরীনগর রেল কলোনির মতি লাল বাশফুরের ছেলে মিঠুন বাশফুর (৩৮),স্টগড় সুইপার কলোনির ধনু লালের ছেলে লক্ষণ লাল (৪০), কাস্টগড় সুইপার কলোনির সিন্টু লালের ছেলে বিপ্লব লাল (১৯), কুমিল্লা সদরের ছোটরা গ্রামের মৃত বাবুল লালের ছেলে শ্রাবন লাল (২২), জালালাবাদ থানার টিলাগাঁও কোয়ার্টারের চুনী লাল রায়ের ছেলে আকাশ রায় (১৯), জামালগঞ্জ থানার চান্দের নগরের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৫), কাস্টগড় সুইপার কলোনির মৃত শঙ্কর লালের ছেলে শুভ লাল (৩৭), ঢাকার নবাবগঞ্জ থানার বামুখাহাটি গ্রামের চিন্টু সরকারের ছেলে আকাশ সরকার (২৫), বর্তমানে ব্লক-ডি, শাহজালাল উপশহর, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার কলাচানপুর গ্রামের টুনু বর্মনের ছেলে অজিত বর্মন (৩২), বর্তমানে কদমতলী ফেরিঘাট, কাস্টগড় সুইপার কলোনির বিধান লালের ছেলে টিটু লাল (২১), কাস্টগড় সুইপার কলোনির কালু লালের ছেলে মুন্না লাল (৩২), কুমিল্লার তিতাস থানার দৌলবদী গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. আল আমিন মিয়া (২৫), বর্তমানে কদমতলী ফেরিঘাট, কাষ্টঘর সুইপার কলোনির মৃত কিশুন লালের ছেলে ওম লাল (১৯), মাদারীপুর জেলার কালকিনী থানার সাহেবরামপুর গ্রামের শাহ আলমের ছেলে সাকিবুল ইসলাম (৩১), বর্তমানে কাজীটুলা ইনছানশাহ রোড, যশোর জেলার কেশবপুর থানার হাসানপুর গ্রামের আনসার আলী শেখের মেয়ে সালমা বেগম (৩২)।

মাদকবিরোধী এই বিশেষ অভিযানের পর এই এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ ও বিক্রি অনেকটাই কমে গিয়েছিল। সম্প্রতি তারা আবার আগের মতো গজে উঠেছে কাস্টঘরের এই সুইপার কোলোনী ও আশপাশ এলাকায়। সন্ধ্যা নামার সাথে সাথে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল যোগে মাদকসেবীরা এখানে আসেন। 

বন্দরবাজার সহ আশেপাশের ইয়াবা ব্যবসায়ীরা প্রয়োজন মতো সুইপার কলোনি থেকে ইয়াবা সংগ্রহ করেন। আর এসব ইয়াবায় সয়লাব হয়ে যায় নগরীর অর্ধেক এলাকা। নগরীর কয়েকটি মাদক আস্তানায় সন্ধ্যারাতেই ডিলারদের মাধ্যমে মাদক চলে যায় বিভিন্ন আস্তানায়। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সুইপার কলোনি সন্ধ্যারাতেই সরব হয়ে উঠে।

নাম না প্রকাশ করার শর্তে মহাজনপট্টি এলাকার এক ব্যবসায়ী জানিয়েছেন, সুইপার কলোনি এলাকার ব্যবসায়ীদের কাছে যন্ত্রণার নাম। স্থানীয়রা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন এই এলাকাকে মাদক মুক্ত করতে।











সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০১-০৮ ২১:২৭:১৪