ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গরিব, দুঃখী, অসহায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যাদুরানী বাজার শিমূল তলীতে ঠাকুরগাঁও জেলা শাখা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যসেবায় ১১ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ দন্ত, চর্ম, নাক-কান গলা, শিশু, স্ত্রী ও প্রসূতি, বক্ষ ব্যাধি, লিভার, মেডিসিন, বাত-ব্যাথা, চক্ষু, ব্লাড ক্যাম্পিং বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- ড্যাব এর মহাপরিচালক ডা. জহিরুল ইসলাম শাকিল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কেনান প্রমুখ।
স্টাফ রিপোর্টার




















