হরিপুরে যুব সমাজের উদ্যোগে রাস্তা নির্মাণ

  • প্রকাশের সময় : ৩০/০১/২০২৬ ০৬:৫৭:২৯ PM

ছবি-প্রতিনিধি

Share
44

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রায় ৫৫ বছর পর ফালডাঙ্গী, দস্তমপুর গ্রামের পাশে নোনা খালের বুকে জেগে উঠা চরের মাঝে ৪শ' মিটার সরকারি রাস্তা ফিরে পেল গ্রামবাসী।শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ওই রাস্তা চলাচলের জন্য গ্রামের যুব সমাজের উদ্যোগে গ্রামবাসীর স্বেচ্ছায় শ্রম ও অর্থ দিয়ে রাস্তা নির্মাণ এর কাজ শুরু করেছে তারা। 


জানা গেছে, এক সময় ওই ৪'শ মিটার রাস্তা নুনা খালের গর্ভে বিলীন হয়ে যায়। গত দুই বছর আগে সরকারী ভাবে ওই নোনা খাল সংস্কার করে কেনেল খনন করা হয়। ফলে কেনেলের দুই ধারে জলাবদ্ধতার অবসান ঘটে। এতে গ্রামবাসী ওই ৪শ' মিটার রাস্তা সহ কৃষকের ব্যাপক কৃষি জমি চাষাবাদের উপযোগী হয়ে উঠে। ফালডাঙ্গী গ্রামের আলতাফুর বলেন, নুনার খাল সংস্কার করে কেনেল করায় প্রায় ৫৫ বছর পর এই রাস্তাটি আমরা ফিরে পেলাম। কিন্তু রাস্তা নির্মাণ ও সংস্কারের সরকারি কোন বরাদ্দ নাপেয়ে গ্রামের যুবসমাজের নেতৃত্বে গ্রামবাসীর নিকট থেকে অর্থ সংগ্রহ করে স্বেচ্ছায় শ্রম দিয়ে আমাদের চলাচলের জন্য রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করছে গ্রামের যুবকরা। 


ওই এলাকার যুবক সুজন আহমেদ বলেন, এই রাস্তা ও নোনা খালের উপর একটি ব্রীজ এর অভাবে বর্ষাকালে গ্রামে কোন মানুষ মারা গেলে দাফন করার জন্য লাশ কলার ভেলায় করে ভাসিয়ে গোরস্তানে নিয়ে যেতে হয়। এই রাস্তাটি পূণরায় নির্মাণ এবং নোনা খালের উপর একটি ব্রিজ হলে খালের এপার ওপারে তিনটি গ্রামের প্রায় ৩ হাজার মানুষের দীর্ঘ দিনের দুঃখ ঘুচবে। ফালডাঙ্গী গ্রামের যুবসমাজের যুবক শামীম, মেহেদী বলেন, বিলিন হয়ে যাওয়া রাস্তাটি গ্রামবাসীর সহযোগিতায় অর্থ ও স্বেচ্ছায় শ্রম দিয়ে সংস্কার করে পুণরায় নুতুন ভাবে নির্মণ করার উদ্যোগ নিয়েছি। এতে গ্রাম বাসীর ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। আমাদের কাজ চলমান রয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০১-৩০ ১৮:৫৭:২৯