মধ্যরাতে বিজিবির অভিযানে পাওয়ারজেল ও পাইপ গান উদ্ধার

বড়লেখা সীমান্তে বিস্ফোরক আতঙ্ক

  • প্রকাশের সময় : ০৩/০২/২০২৬ ০৪:১৩:২৩ PM

Share
39

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।


বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে সীমান্তবর্তী গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়।


উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৪টি পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড ও ৩টি পাইপ গান। এসব বিস্ফোরক ভারতের নাগপুরে প্রস্তুতকৃত বলে জানিয়েছে বিজিবি।


গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর কাছাকাছি এলাকায় যৌথ অভিযান চালায় বিজিবির টহল দল। পরে সীমান্ত থেকে দুই থেকে তিন কিলোমিটার বাংলাদেশের ভেতরে বিস্ফোরক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়।


বিয়ানীবাজার ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নাশকতা ও অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০২-০৩ ১৬:১৩:২৩