কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে: ঠাকুরগাঁও পুলিশ সুপার

  • প্রকাশের সময় : ২৯/০৩/২০২৬ ১১:৫৯:৪৮ PM

ছবি-প্রতিনিধি

Share
26

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেছেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। কোন প্রকার অর্থ লেনদেন করবেন না এবং কাউকে টাকা দেবেন না। কেউ তদবির করতে আসলেই প্রার্থীকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে আমি এ জেলা ছেড়ে চলে যাব, তবুও কোনো অনিয়ম বা দুর্নীতি করবো না।


রবিবার (২৯ মার্চ) বিকাল ৩ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।


জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, দেশে প্রকৃতপক্ষে কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে বেশি দামে বিক্রি করছেন, যার ফলে বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। তিনি আরো বলেন, এ জেলায় সর্বোচ্চ বেকারের সংখ্যা হবে ১ লক্ষ। একটু অপেক্ষা করেন আগামী দুই বছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে। বিসিক পুরাতন নতুন মিলে হবে দুইটা, বিমান বন্দর চালু হবে, মেডিকেল কলেজ স্থাপিত হবে। এজন্য জনবল লাগবে ৫ লক্ষ, তখন জেলার বেকারের সমস্যা সমাধান হয়ে বাইরের লোকও চাকুরী পাবে।


রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ও এসআই রহমতুল্লাহ রনি।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৩-২৯ ২৩:৫৯:৪৮