জামালগঞ্জ প্রেসক্লাবের সাথে মতবিনিময় করলেন উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশের সময় : ২১/০৬/২০২৩ ০৭:৩৮:১৫ AM

Share
81

জামালগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ।


বুধবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এ সময় চেয়ারম্যান ইকবাল সারাদেশে সরকারের নানা উন্নয়নমূলক কাজ ও জামালগঞ্জের ৬ ইউনিয়নে তাঁর আমলে উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন কাজের উপর বিস্তর আলোচনা করেন। তিনি আরো বলেন, সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জনগণের স্বার্থে সরকারের উন্নয়নগুলো পত্রিকায় লেখনির মাধ্যমে প্রকাশ করার অনুরোধ করেন। তিনি বলেন, আপনারা কারো উপর আক্রোশে নিউজ না করে অনিয়মের উপর লেখা চালিয়ে যান। সমাজের দুর্ভোগের চিত্র তুলে ধরুন। 


এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান  সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. আব্দুল আহাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ সম্পাদক মো বায়েজীদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক মো. মহসিন কবির, সিনিয়র সদস্য মো. দিল আহমদ ও মো. সাইফ উল্লাহ প্রমূখ। 



সিলেট প্রেস / ২১ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

প্রকাশ: ২০২৩-০৬-২১ ০৭:৩৮:১৫