বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন বিকাল ৫ টায় চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও চাপোড় পাব্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
সভাপতি পদে ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে নিবার্চিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পেয়েছেন ১৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দীন আহম্মদ পেয়েছেন ১৮৪ ভোট।
রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব রেজাউল করিম লিটন। আমন্ত্রিত অতিথি ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা সহ-সভাপতি বাবুল আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল সরকার, উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী এবং সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।
এ ছাড়াও ৩০টি উচ্চ বিদ্যালয়ের ৫০০ শতাধিক শিক্ষক-কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















