জামালগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক জৈন্তা বার্তা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মহসিন কবিরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন , জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান,সহসভাপতি শেরে আলম শেরু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আলম, কোষাধ্যক্ষ মো: বায়েজিদ বিন ওয়াহিদ, প্রচার সম্পাদক বিশ্বজত রায়, সাহিত্য সম্পাদক নেহার দেবনাথ, নির্বাহী সদস্য মো: ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো: আব্দুল আহাদ, আকবর হোসেন, সদস্য দিল আহমেদ, সাইফ উল্ল্যাহ।
এক বিবৃতিতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য সাংবাদিক মহসিন কবিরের মা মোছাঃ আরিফা খাতুন (৮৬) বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় জামালগঞ্জ সদর ইউনিয়ন এর নয়াহালট গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমাকে দাফন করা হয় । মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৭ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















