হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

  • প্রকাশের সময় : ৩১/০৫/২০২৬ ০৪:১৭:০১ PM

খবর পেয়ে স্থানীয় মুরব্বি ও যুবকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Share
12

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে লুডু খেলা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মে) বিকালে মুরাদপুর স্কুলবাড়ি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে স্কুলবাড়ি এলাকায় কবির মিয়া ও নুর মিয়ার সমর্থকদের মধ্যে লুডু খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।  ওই ঘটনার জের ধরে শনিবার বিকালে আবারও দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় মুরব্বি ও যুবকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২৬-০৫-৩১ ১৬:১৭:০১