হবিগঞ্জে ‘ডাকাতির আসামির’ বসতঘর পুড়িয়ে দিল গ্রামবাসী

  • প্রকাশের সময় : ০১/০৬/২০২৬ ০১:৫২:২৩ PM

Share
22

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একাধিক ডাকাতি মামলার এক আসামির বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার মধ্যরাতে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার রাতে পুরানগাঁও গ্রামের পঞ্চায়েত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার কর্মকাণ্ডের কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে আলোচনা হয়।

এক পর্যায়ে সভায় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। সভা শেষে একদল গ্রামবাসী সংঘবদ্ধভাবে ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

এতে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি মোনায়েম মিয়া বলেন, “একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।”


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২৬-০৬-০১ ১৩:৫২:২৩