হবিগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে Celebrating Women Farmers' প্রতিপাদ্যকে সামনে রেখেব র্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। পহেলা জুন এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি.এম সরফরাজ। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরী বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. সুদেব সাহা। এ অনুষ্ঠানে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দ আব্দুল মান্নান




















