হবিগঞ্জে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৩/০৬/২০২৬ ০৩:৩৬:৩৬ AM

Share
19

হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে সিএমসি ইটভাটার মালিক বাহাদুর উদ্দীনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে তিতাস ইটভাটার মালিক ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর এলাকার হাজী আব্দুল আলীমের ছেলে মিজানুর রহমানকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সুমন উপস্থিত ছিলেন।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, পরিবেশ বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২৬-০৬-০৩ ০৩:৩৬:৩৬