সিলেটে ক্লাসিক পেইন্টসের শোরুমের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৭/০৬/২০২৬ ০৭:৩০:২৭ PM

Share
1

সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার পয়েন্টস্থ ২/৩ নং যুগভেরী কমপ্লেক্সে এই শোরুমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

নতুন শোরুমের যাত্রা উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন প্রধান অতিথি ক্লাসিক পেইন্টসের এ জি এম (রিটেইল সেলস্)  কর্ণধান বড়ুয়া। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ হাসান। 

শোরুমটির পরিবেশক হিসেবে রয়েছে 'এম এস খাঁন ট্রেডার্স', যার  পরিচালক এম সফর আলী খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, সিলেট জেলা শাখার সদস্য মো: ইউসুফ জামিল।

প্রধান অতিথি কর্ণধান বড়ুয়া বলেন, সিলেট অঞ্চলের মানুষের নান্দনিক রুচিবোধ সবসময়ই প্রশংসনীয়। আমরা অত্যন্ত আনন্দিত যে, স্থাপত্যকলা ও ঘর সাজানোর এই ঐতিহ্যে এখন থেকে ক্লাসিক পেইন্টস সরাসরি যুক্ত হতে পারছে। আমাদের মূল লক্ষ্য হলো উন্নত প্রযুক্তির টেকসই রঙ ও সঠিক সেবা দিয়ে গ্রাহকদের স্বপ্নপূরণে অংশীদার হওয়া। আমরা আশা করি, 'এম এস খাঁন ট্রেডার্স'-এর মাধ্যমে ক্লাসিক পেইন্টস সিলেটের প্রতিটি ঘরে ঘরে তার আস্থার রঙ ছড়িয়ে দিতে সক্ষম হবে।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ রাশেদ আহমদ সোহাগ, রুহান আহমদ, জামিল আহমদ, খালেদ আহমদ, মো. জহির আহমদ, রনি আহমদ, ফেরদৌস আহমদ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি 



সিলেট প্রেস / Ra


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-০৭ ১৯:৩০:২৭