মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

  • প্রকাশের সময় : ১০/০৬/২০২৬ ০২:০০:৪৮ PM

Share
8

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বেঙ্গাডুবা গ্রামের অটোচালক আক্কাছ মিয়া (৪৫) এবং উত্তর নোয়াপাড়া গ্রামের কৃষিবিদ ড. কামরুল হাসানের স্ত্রী মানোয়ারা বেগম (৭০)। আহতদের মধ্যে রয়েছেন মানোয়ারা বেগমের মেয়ে ও স্কুলশিক্ষিকা তাসলিমা বেগম। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উত্তর নোয়াপাড়া থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বেজুড়া সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। এ ছাড়া অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৬-১০ ১৪:০০:৪৮