ঠাকুরগাঁওয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৪/০৬/২০২৬ ০৭:২৪:৪৮ PM

ছবি-প্রতিনিধি

Share
2

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে এক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রবিবার (১৪ জুন) সকাল ১১ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন অধ্যক্ষ জাকির হোসেন হেলাল।


বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক বিদ্যালয় সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ও সানরাইজ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোস্তফা কামাল। এছাড়াও অনুষ্ঠানে কমিটির সদস্য, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় ও কেন্দ্রীয় হাই স্কুলের প্রতিনিধি শিক্ষক, সাংবাদিক লেমন সরকার ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 


বিচারক ছিলেন সহ-অধ্যাপক আশরাফ আলী, সহ-অধ্যাপক প্রশান্ত কুমার বসাক ও সহ-অধ্যাপক শ্রাবণী মন্ডল শিউলি। স্বাগত বক্তব্য দেন- কমিটির সাধারণ সম্পাদক  সহ-অধ্যাপক বিল্লাল হোসেন। ৪টি স্কুলের দু'টি গ্রুপের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাণীশংকৈল পাইলট হাই স্কুল রানার আপ হয়। শ্রেষ্ঠ বক্তা হন- পাইলট হাইস্কুলের নওশিন আনজুম বুশরা। পরে চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল ও শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট দেয়া হয়। এইসাথে বিতর্কে অংশ নেয়া প্রতিযোগিসহ সকলকে কমিটির পক্ষ থেকে ক্রেস্ট, কলম ও মগ দেয়া হয়।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৬-১৪ ১৯:২৪:৪৮