ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ হারালেন স্কুল ছাত্রী

  • প্রকাশের সময় : ১৯/০৬/২০২৬ ০৮:৩১:৫৮ PM

ছবি-প্রতিনিধি

Share
7

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে মিরা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার ১৮ জুন রাত পৌনে ১২ টায় হরিপুর উপজেলার পতনডোবা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


নিহত মিরা আক্তার ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। এবং তিনি রণহাট্টা চোরঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খেয়ে দেয়ে মিরা তার তার মা ও ছোট ভাইয়ের সাথে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় সাপ তার হাতে কামড় দিলে তিনি চিৎকার দিয়ে জেগে উঠেন। সাপের বিষে কাতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে কবিরাজ তাকে কিছুক্ষণ ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করেন। রোগির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 


এ বিষয়ে রাণীশংকৈল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফিরোজ আলম বলেন, এ হাসপাতালে আনার আগে রোগীকে প্রায় দেড় ঘন্টা ধরে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা করানো হয় বলে রোগীর আত্মীয়রা জানিয়েছেন। এ হাসপাতালে রোগীকে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগ করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। দিনাজপুরের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার সময় তার মৃত্যু হয়।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৬-১৯ ২০:৩১:৫৮