সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হামতনপুর গ্রামের সায়েস্তা মিয়ার ছেলে আলোচিত মতিউর রহমান (৩২) সিলেট আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
২০২২ সালের ১৫ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশের প্রচারণার সময় ওসমানীনগরের গোয়ালাবাজারে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। উক্ত মামলায় গত ১৪/০৬/২০২৬ তারিখে সিলেট বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গিয়ে আটক হন মতিউর রহমান।
এ মামলা ছাড়াও মতিউরের নামে একাদিক মামলা রয়েছে। ২০২৩ সালের ৩ আগষ্ট সিলেটের ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয়ের সীমানার জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ব্যবহৃত গুলিসহ দেশীয় তৈরি পাইপগান ও ধারালোঅস্ত্রমতিউরের বসত ঘরের পাস থেকে উদ্ধার করেছে পুলিশ।
মতিউরের নির্যাতনে অতিষ্ট এলাকাবাসি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট থাকলেও পুলিশ থাকে (আদালতে গ্রেফতার হবার পূর্বে) গ্রেফতার করেনি। মতিউর আওয়ামী সরকার ক্ষমতায় থাকা কালে এলাকার অনেক পরিবার তার অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন।
আদালতে গ্রেফতারকৃত মামলা ছাড়াও সিলেট কোতোয়ালী থানায় ২৩ একটি মামলা হয়েছে।
মামলা নং ২১/২০২৩, ওসমানীনগর থানা জিআর মামলা নং ১৯৩/২০১৮, ১৪৮/২০১৮, ০৬/২০১৫ রয়েছে। উক্ত মামলাগুলো বিচারাধিন রয়েছে। মতিউর রহমান ২০০৯ সালে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার থেকে অস্ত্রসহ র্যাবের হাতে আটক হন।
এ বিষয়ে একটি অস্ত্র মামলা রয়েছে। মামলা নং ০৬/২০০৯।



















