সিলেট মেট্রোপলিটন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) বিকাল ৩:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় মহানগরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, সড়কে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সাথে সাধারণ মানুষকে আরও উন্নত সেবা প্রদানে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।
উপস্থিত অংশীজনেরা সিলেটের ট্রাফিক সমস্যা সমাধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্টাফ রিপোর্টার



















