সিলেটের যানজট নিরসনে তিন বড় সড়ক প্রকল্পের ঘোষণা

  • প্রকাশের সময় : ২৫/০৭/২০২৬ ০৮:৫৯:২৬ PM

Share
5

সিলেট মহানগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে একাধিক নতুন সড়ক নির্মাণ ও বিদ্যমান সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, নগরীর আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত একটি নতুন সড়ক নির্মাণ করা হবে। এছাড়া সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা হয়ে টিবি গেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট মহানগরীর যানজট কমবে, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং নগরবাসী দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ পাবেন।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-২৫ ২০:৫৯:২৬