ভুল নম্বরে বিকাশ, উদ্ধার করে দিলো এসএমপি পুলিশ

  • প্রকাশের সময় : ১৫/০৭/২০২৩ ০৫:০৪:১৪ AM

Share
68

বিকাশে ভুলে পাঠানো ২৫ হাজার টাকা উদ্ধার করল সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ১০ জুলাই ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার আলম বিকাশ এজেন্ট নাম্বার থেকে তার ব্যক্তিগত বিকাশ নাম্বারে ২৫ হাজার টাকা পাঠানোর সময় ভুলবশত অন্য একটি বিকাশ নাম্বারে চলে যায়।

আলম ওই নাম্বারে যোগাযোগ করলে টাকা ফেরত দেবে বলে ওই ব্যক্তি তাকে দুইদিন ঘুরায় পরবর্তীতে মোবাইলটি বন্ধ করে ফেলে।

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশে সাধারণ ডায়েরির প্রেক্ষিতে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম) মো.শাহরিয়ার আলম তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ব্যক্তিকে শনাক্ত করেন এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানার সহযোগিতায় ২৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে বুঝিয়ে দেওয়া হয়।

বিষয়টি আজ এসএমপি’র মিডিয়া শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।


সিলেট প্রেস / ১৫ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-১৫ ০৫:০৪:১৪