সিলেটে হোটেলে অসামাজিক কার্যকলাপ পুলিশ কমিশনার বরাবর অভিযোগ

  • প্রকাশের সময় : ২০/০৭/২০২৩ ০৮:৩০:১৫ AM

Share
103

সিলেট মহানগরীর আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের দাবি ৩৬০ আউলিয়ার পূণ্যভুমি খ্যাত পবিত্র নগরী সিলেট। এ নগরীর অলিগলিতে রয়েছে আবাসিক ও অনাবাসিক হোটেল। দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি হোটেলে অসামাজিক কার্যকলাপ সহ মাদক বিক্রির অভিযোগ গণমাধ্যমে উঠে আসলেও নেওয়া হচ্ছেনা কোনো আইনানুগ ব্যবস্থা।

সর্বশেষ হযরত শাহজালাল (রঃ)সহ ৩৬০ আউলিয়া স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অসামাজিক কার্যকলাপ রোধে সিলেট পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ প্রদানের পাশাপাশি অভিযোগের অনুলিপি প্রশাসনের বিভিন্ন সংস্থায় প্রেরণ করা হয়।

স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মো. আব্দুল লতিফ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ আহমদ ও সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া তালুকদার কর্তৃক স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, সিলেট মহানগরের সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেল, বন্দরবাজারের তালহা রেষ্ট হাউজ, হোটেল সিটি হার্ট, জামে মসজিদের পাশে হোটেল নিরালা আবাসিক, লাল দিঘীর পাড়ে ভাই ভাই হোটেল, দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে থাকা যাত্রীসেবা আবাসিক হোটেলসহ অন্যান্য হোটেল গুলোতে নিয়মিত বাহিরের জেলা থেকে যৌন নারী কর্মীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাদক সেবন ও মাদক বিক্রি করা হয়।

উঠতি বয়সী স্কুল পড়ুয়া ছাত্ররা পরিবারের সদস্যদের অজান্তে এসব হোটেলে যাতায়াতের পাশাপাশি তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হচ্ছে। এ ছাড়া স্থানীয় তরুণ ও যুব-সমাজের একটি অংশ এসব হোটেলে নিয়মিত যাতায়াতের ফলে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। নেতৃবৃন্দরা অচিরেই এসব অসামাজিক কার্যকলাপের আস্তানা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


সিলেট প্রেস / ২০ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-২০ ০৮:৩০:১৫