সিলেটে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

  • প্রকাশের সময় : ২৪/০৭/২০২৩ ০৩:১৫:৩৩ AM

Share
88

সিলেটের গোইয়ানঘাটে তমজিদ আলী হত্যা মামলায় ৪ জন আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যকেকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।২২ বছর পর আজ এই মামলার রায় দেয়া হয়।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম।

তিনি জানান, ২০০১ সালে একটি খাল দখলকে কেন্দ্র করে আসামিরা তমজিদ আলীকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় স্ত্রী পিয়ারা বেগম ১৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।


সিলেট প্রেস / ২৪ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৭-২৪ ০৩:১৫:৩৩