সিলেটে ৯ ডাকাত গ্রেফতার, ছুরিকাঘাতে পুলিশ আহত

  • প্রকাশের সময় : ০১/০৮/২০২৩ ০৪:৫৪:০৪ AM

Share
96

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশ অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ সোমবার (৩১ জুলাই) দক্ষিণ সুরমার নর্থইষ্ট মেডিকেল সংলগ্ন ধোপাঘাট এলাকার সিলেট -বালাগঞ্জ সুলতানপুর সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

এসময় পুলিশ ডাকাতদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল, ১টি হাতকড়া, ৫টি চাকু, ১ টি ফোররিং উদ্ধার করা হয়। অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা ছুরিকাঘাতে পুলিশ সদস্য কাউছার আহমেদ আহত হন।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বর খানা আফরোজ মিয়া'র ছেলে আতাহার হোসেন ইমন (২৯) , বরিশাল জেলার আগুইলজেরা থানার বাশাহিল গ্রামের মৃত জিন্নাত আলী মৃধা'র ছেলে ইব্রাহীম খলিল (২৯), মৌলভীবাজার জেলার বড়লেখা থানার চন্ডিনগরের গৌছ উদ্দিনের'ছেলে বর্তমান ঠিকানা রুপসা আ/এ চৌকিদেখি এলাকার বাসিন্দা তারেক আহমদ রাজু (৩০), নগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবির এর বাসিন্দা মৃত আব্দুস সহিদের ছেলে সজিব আহমেদ (৩০), মোগলাবাজারথানাধীন ডুংশ্রী গ্রামের মৃত ইসমাইল আলী'র ছেলে মাসুম আহমেদ (৩২), এয়ারপোর্ট থানাধীন জালাবাদ আ/ এ ফজলুল হকের ছেলে আশরাফ হোসেন সোহান (২৫), বিয়ানীবাজার থানারউজান ঢাকি'আব্দুল মজিদ চৌধুরীর ছেলে রুহাব চৌধুরী জুবেদ (২৯),  জকিগঞ্জ থানার বারঠাকুরী গ্রামের মৃত রসময় দেবনাথের ছেলে রতন দেবনাথ (৩৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জের চরশিহারী গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ আলী'ছেলে নাছির উদ্দীন (৩৯) বর্তমানে নাছির শাপরান থানার সৈয়দপুর মেজরটিলা এলাকায় বসবাস করে আসছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:শামসুদ্দোহা পিপিএম। তিনি জানান, গ্রেফতারকৃত ডাকাতরা পূর্বে বিভিন্ন জায়গা চুরি ডাকাতি করে আসছে।



সিলেট প্রেস / ০১ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-০১ ০৪:৫৪:০৪