তারেক রহমানের ৯, জোবায়দার ৩ বছর কারাদণ্ড

  • প্রকাশের সময় : ০২/০৮/২০২৩ ০৪:৪০:২০ AM

Share
64

তারেক রহমানের ৯ বছর এবং জোবায়দার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার এ রায় ঘোষণা করে ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ মো. আছাদুজ্জামান।

দুদকের যুক্তি উপস্থাপন শেষে বুধবার (২ আগস্ট) এ রায় ঘোষণা করা হয়।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই সময় তারেক রহমান গ্রেপ্তার হলেও ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান।

মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

এদিকে রায়কে ঘিরে বিএনপির যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।

রায়কে ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার তদারকি অফিসার পুলিশ পরিদর্শক ফারুকুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় ঘিরে যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।


সিলেট প্রেস / ২ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-০২ ০৪:৪০:২০