লাখাইয়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু

  • প্রকাশের সময় : ১৭/০৪/২০২৩ ১০:৩৬:৩৬ AM

Share
63

লাখাই উপজেলায় কাঠাইয়া গ্রামে রুহেলা খাতুন (৩৫) নামে এক গৃহধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের খলিল মিয়ার স্ত্রী।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সংবাদ পেয়ে লাখাই থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহতের এক মেয়ে ধান সিদ্ধ করে বাড়িতে এসে দরজা খুলে দেখতে পায় তার মা রুহেলা খাতুনের দেহ বসত ঘরের বাঁশের তীরে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার উপ-পরিদর্শক এসআই ফারুক জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা যানা যাবে।


সিলেট প্রেস / ১৭ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৪-১৭ ১০:৩৬:৩৬