জামিনে মুক্ত পেলেন সিসিকের সাবেক কাউন্সিলর আফতাব

  • প্রকাশের সময় : ১৪/০৮/২০২৩ ০৬:৩১:৪৫ AM

Share
67

২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খাঁন।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন শোনানী শেষে জামিন নামঞ্জুর করেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন করপোরেশন নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাসার সামনে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বাদি হয়ে আফতাব হোসেন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। 

গত ২৪ জুলাই সিলেটের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আফতাব। ওইদিন শোনানী শেষে বিচারক আব্দুল মোমেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

এছাড়া নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খাঁনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।


সিলেট প্রেস / ১৪ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-১৪ ০৬:৩১:৪৫