কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮

  • প্রকাশের সময় : ১৮/০৮/২০২৩ ০৫:২১:৩৭ AM

Share
60

সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। থানার মিডিয়া অফিসার এসআই দেবাশীষ শর্মা এক প্রেস নোটে জানান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নির্দেশনায় বৃহস্পতিবার রাতভর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন অপরাধে জড়িত এ ৮জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে রাত ১১টার দিকে কানাইঘাট থানার এসআই শফিউল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ রাধানগর গ্রামের আব্দুর রহিমের পুত্র সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিম আলী ও পরোয়ানাভুক্ত আসামী বিষ্ণুপুর গ্রামের রফিকুল হকের পুত্র রাসেল আহমদ, বাউরভাগ দ্বিতীয় খন্ড গ্রামের মৃত মকরম আলীর পুত্র জহিরুল হক, কাপ্তানপুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এদিকে থানার এসআই পিযুষ চন্দ্র সিংহের নের্তৃত্বে পুলিশের পৃথক দল পৌরসভার ডালাইচর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ি হতে ভারতীয় চোরাচালানের ২০০ কেজি চিনি সহ নিজ চাউরা বড়কান্দি গ্রামের সাহাব উদ্দিনের পুত্র রুবেল আহমদ ও বাউরভাগ দ্বিতীয়খন্ড গ্রামের মৃত হারুন রশিদের পুত্র আব্দুল্লাহকে গ্রেফতার করে। অপর অভিযানে ধর্তব্য অপরাধ নিবারণকল্পে নিজগাছবাড়ি গ্রামের মৃত উমর আলীর পুত্র গিয়াছ উদ্দিন ও গাছবাড়ি নয়াগ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুন নুরকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনের নের্তৃত্বে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


সিলেট প্রেস / ১৮ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-১৮ ০৫:২১:৩৭