রাণীশংকৈলে ২২ পিস ইয়াবাসহ আটক এক

  • প্রকাশের সময় : ২০/০৮/২০২৩ ১০:৩৫:১০ AM

Share
38

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ জিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৯ আগষ্ট ) রাত ১২ টার দিকে রাণীশংকৈল পৌরশহরের মহলবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহলবাড়ী এলাকায় রাণীশংকৈল থানার একটি টিম এসআই প্রদিপ চন্দ্র মহন্ত এর নেতৃত্বে অভিযান পরিচলনা করেন। এসময় মাদকব্যবসায়ী জিয়াকে আটক করা হয়। পরে তাকে তল্লাসী করা হলে তার থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃত, জিয়া উপজেলার মহলবাড়ী এলাকার মৃত মজিবর রহমান ছেলে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ২০ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৩-০৮-২০ ১০:৩৫:১০