পুলিশ কোয়ার্টার এলাকায় অসামাজিক কার্জকেলাপ, ৬ নারীসহ ১৫ পুরুষ গ্রেফতার

  • প্রকাশের সময় : ২২/০৮/২০২৩ ১২:৫৭:০২ PM

Share
88

ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৬ নারী ও ১৫ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের এসি মার্কেটের পেছনে রায়হান টাওয়ারের নিচ তলা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর জেলার খাকছড়া গ্রামের মৃত আলম মাতাব্বরের ছেলে আলী মাতাব্বর (৩৫), বাগেরহাট জেলার আড়ুবুন্নি গ্রামের মুজিবুর শেখের ছেলে সেকান্দর মোহাম্মদ (৪০), সোনাগাজী উপজেলার সুলতানপুর গ্রামের করিম উল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন, একই উপজেলার হাজিপুর গ্রামের আবু আহম্মদের ছেলে মো. হানিফ (৩৭), ফেনী সদর উপজেলার ছনুয়া টঙ্গী পাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে অমিত হাসান (২৩), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ রাজাপুরের শাহ আলমের ছেলে আবুল কালাম (২৬)।

একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের অজিউল্লাহর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), লক্ষ্মীপুর জেলার কমলনগর চর লরেঞ্জের রুহুল আমিনের ছেলে মো. সুমন (৪০), ছাগলনাইয়া রাধানগর কাশেমপুর খামারবাড়ির শাহজাহানের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (২১), একই উপজেলার পূর্ব মধুগ্রামের আবদুল হাকিমের ছেলে মনসুর আলম (২১), কিশোরগঞ্জ জেলার রানীগঞ্জের আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী (৩০), ফেনী দাগনভূঞা উপজেলার চন্দ্রপুর লোকমান মিয়ার মোস্তাফিজুর রহমান (২২), ফেনী সদরের লেমুয়া ভাঙ্গা তাকিয়ার মো. সেলিমের ছেলে মো. সিহাবুল ইসলাম (২১), একই ইউনিয়নের টঙ্গির পাড় কবির আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত (২২), বাবুল উদ্দিনের ছেলে ইয়াসিন হোসেন হৃদয় (১৯)।

এ তথ্য নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হবে।


সিলেট প্রেস / ২২ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-২২ ১২:৫৭:০২