জৈন্তাপুর মডেল থানার অভিযানে ভারতীয় নাছির বিড়ি ও চা-পাতা আটক

  • প্রকাশের সময় : ২২/০৮/২০২৩ ০৫:৫৩:১৬ AM

Share
46

জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি ইঞ্জিল চালিত নৌকা সহ ২লক্ষ ৫২ হাজার শলাকা ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি সহ ৮শত কেজি ভারতীয় চা-পাতা আটক।


পুলিশ সূত্রে জানাযায়, ২১ আগষ্ট সোমবার গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের নির্দেশনায় বিকাল সোয়া ৪টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু তিনপাড়া করিচের ব্রীজের নিচে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখল চন্দ্র দাশের নেতৃত্বে সঙ্গীয় ফৌস নিয়ে চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করে। 

এসময় ১টি ইঞ্জিল চালিত নৌকা সহ ২লক্ষ ৫২ হাজার শলাকা ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি সহ ৮শত কেজি ভারতীয় চা-পাতা আটক করা হয়।

এদিকে পুলিশের উপস্থিতিটের পেয়ে কানাইঘাট উপজেলার কাজিরপাতন গ্রামের হানিফ মিয়ার ছেলে গিয়াস উদ্দিন(৩০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন চোরাকারবারী পালিয়ে যান। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ২২ আগষ্ট মঙ্গলবার কর্মরত সংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ পেয়ে পুলিশ চোরাচালান বিরুদী অভিযান পরিচালনা করে ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি ও চা-পাতা সহ ১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। 


সিলেট প্রেস / ২২ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
নাজমুল ইসলাম, জৈন্তাপুর-

নাজমুল ইসলাম, জৈন্তাপুর-

প্রকাশ: ২০২৩-০৮-২২ ০৫:৫৩:১৬