সিলেটে সাড়ে পনেরো হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

  • প্রকাশের সময় : ৩০/০৮/২০২৩ ০৬:৩২:৫১ AM

Share
60

সিলেট মহানগরীর পীরমহল্লা থেকে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, নগরীর আম্বরখানা এলাকায় ইয়াবার চালান হাতবদল হবে এমন গোপন সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার মুহিবুর রহমান। তিনি গরীর পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসায় ভাড়া থাকেন। সুনামগঞ্জের রাসেল ও বিশ্বনাথের আজির উদ্দিন।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর পীর মহল্লা ওই বাসায় অভিযান চালিয়ে আরও ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।


সিলেট প্রেস / ৩০ আগস্ট ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-৩০ ০৬:৩২:৫১