আদালত থেকে পালালো হাতকড়া পরা আসামি!

  • প্রকাশের সময় : ০৭/০৯/২০২৩ ০৪:৪৪:২৫ AM

Share
40

হাতকড়া পরা অবস্থায় হবিগঞ্জ আদালত থেকে রাজু মিয়া (৪০) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে সে পালিয়ে যায়।

বিষয়টি আদালত পাড়ায় লোকমুখে জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা। আসামি রাজু মিয়া জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের চান মিয়ার ছেলে। সে একটি মাদক মামলার আসামি ছিল বলে জানা গেছে।

ওই আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেফতার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির আগেই তিনি পালিয়ে গেছেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পরপরই আদালত পাড়ায় শুরু হয় হৈচৈ।

এদিকে বিষয়টি সম্পর্কে জানতে হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।


সিলেট প্রেস / ৭ সেপ্টেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-০৭ ০৪:৪৪:২৫