সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি’র একটি টিম বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহানগরের বন্দরবাজার এলাকার পুরাতন কারারক্ষীদের বসত ঘরের সামন থেকে বুঙ্গার চিনি জব্দ করে।
তথ্যগুলো নিশ্চিত করেছেন এসএমপি’র গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার তাহিয়াদ আহেদ চৌধুরী।
এসময় দুই লেগুনাচালককে আটক করে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- রাকিব আলী ও কাউসার আমেদ।
তিনি জানান, গোয়েন্দা পুলিশ খবর পায়- দুটি লেগুনা করে ভারতীয় চিনি সিলেটে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে গাড়ি দুটি আটক করে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। ৩০ বস্তায় প্রায় ১৩০০ কেজি চিনি ছিলো।
ডিবি উপ-কমিশনার তাহিয়াদ আরও জানান, দুই লেগুনা চালককে আটকের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাচালান রোধে ডিবি পুলিশ এমন অভিযান অব্যাহত রাখবে।




















