৫ বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক

  • প্রকাশের সময় : ১৪/০৯/২০২৩ ০৮:১৯:০৩ AM

ছবি- সংগৃহীত

Share
81

১৯৯০ সালে কক্সবাজারের টেকনাফ থানায় একটি মাদক মামলা হয়। এর আসামিদের ২০১৩ সালে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই সাজা এড়াতে আসামি মোহাম্মদ ইসমাইল ও আব্দুর নুর ১০ বছর পালিয়ে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি তাদের।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ইসমাইল উপজেলার চুন্নাপাড়া গ্রামের বদরুজ্জামানের ছেলে। আব্দুর নুর উত্তর সরেঙ্গা গ্রামের মো. মুসার ছেলে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৯৯০ সালে টেকনাফ থানার একটি মাদক মামলায় আদালত পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। সাজা এড়াতে তারা ১০ বছর পালিয়ে ছিল।


সিলেট প্রেস / ১৪ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-১৪ ০৮:১৯:০৩