সিলেটে স্বামীকে হত্যার সময় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

  • প্রকাশের সময় : ১৫/০৯/২০২৩ ০৬:৩৭:৩৪ AM

ছবি- সংগৃহীত

Share
91

সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করার সময় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে আটক করেছে স্বজন ও প্রতিবেশীরা। আটক দু’জন হলো প্রবাসীর স্ত্রী মনিরা বেগম (২২) ও পরকীয়া প্রেমিক ফেরদৌস রহমান চৌধুরী (২৫)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত প্রবাসী মিনহাজ উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম।

তিনি জানান, প্রবাসী মিনহাজ উদ্দিন কাতার থাকা অবস্থায় তাঁর স্ত্রী থাকতেন বাবার বাড়ি হরিপুর ৬নং কূপ এলাকায়। এর মাঝে ফেরদৌস রহমান চৌধুরীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী মনিরা বেগম। একপর্যায়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ট হয়।

মাসখানেক আগে মিনহাজ উদ্দিন কাতার থেকে দেশে আসলে স্ত্রীর চালচলন দেখে তাঁর কিছুটা সন্দেহ হয়। এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে নিজেদের কক্ষে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। একপর্যায়ে পরকীয়া প্রেমিক ফেরদৌস রহমান চৌধুরী দরজায় নক করলে স্বামীকে বিছানায় রেখে অন্য কক্ষের দরজা খুলে দেন মনিরা বেগম। পরে তারা সেই কক্ষেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

এর মধ্যে স্বামী জেগে ওঠে স্ত্রী ও তার কথিত প্রেমিককে হাতেনাতে ধরে ফেললে দু’জন প্রবাসী মিনহাজ উদ্দিনের উপর চড়াও হয়। এসময় তারা প্রবাসী মিনহাজ উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। অনেকক্ষণ দস্তাদস্তির একপর্যায়ে মিনহাজ উদ্দিনের গোঙানির শব্দে পাশের ঘরে থাকা লোকজন এগিয়ে এসে মিনহাজ উদ্দিন উদ্ধার ও মনিরা এবং ফেরদৌসকে আটক করে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানা নিয়ে আসে।

এ ঘটনায় প্রবাসী মিনহাজ উদ্দিনের পিতা নূর মিয়া বাদি হয়ে শুক্রবার দুপুরে দুজনকে আসামি করে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২০।


সিলেট প্রেস / ১৫ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-১৫ ০৬:৩৭:৩৪