কালিঘাট ও লালবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

  • প্রকাশের সময় : ১৮/০৯/২০২৩ ০৯:২৩:০৪ AM

ছবি- সংগৃহীত

Share
82

সিলেট নগরীর কালিঘাট ও ব্ন্দরবাজার এলাকার লালবাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা কার্যালয়ের টিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কালিঘাটে দুটি পেয়াজের দোকানে ৪ হাজার করে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। 

অভিযান শেষে তিনি বলেন- কালিঘাটের দুটি দোকানে পণ্য ক্রয়ের রশিদ এবং পণ্যের মূল্যতালিকা না থাকায় ৪ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কালিঘাট ও লালবাজারের কয়েকটি দোকানে কিছু অসংগতি ধরা পড়েছে। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। 

ভোক্তাদের অধিকার সংরক্ষণে এমন অভিযান নিয়মিত চালানো হবে বলে জানান শ্যামল পুরকায়স্থ।


সিলেট প্রেস / ১৮ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-১৮ ০৯:২৩:০৪