সিলেটের জৈন্তাপুরে চোরাই পথে নিয়ে আসা এক বস্তা ভারতীয় চা পাতাসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। তার নাম মো. আকবর মিয়া (৫০)। তিনি জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।
বুধবার বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে এসব চা পাতা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সম্রাট তালুকদার।
তিনি জানান, আকবর মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।




















