সিলেটে বাজার মনিটরিংয়ে প্রশাসনের অভিযান

  • প্রকাশের সময় : ২৩/০৯/২০২৩ ০২:৩১:৪৫ AM

সিলেটে বাজার মনিটরিংয়ে প্রশাসনের অভিযান

Share
35

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়টি তদারকি করতে সিলেট জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম অভিযান চালিয়েছে।

আজ শনিবার ( ২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত এ অভিযান চলে।

এসময় কালিঘাট, কাজিরবাজার এবং রিকাবিবাজার এলাকার বিভিন্ন আড়তে পাইকারি ও খুঁচরা বিক্রেতাদের দ্রব্যের মূল্য সহনীয় রাখতে  এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। 

অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিলেট প্রেস / ২৩ সেপ্টেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-২৩ ০২:৩১:৪৫