জৈন্তাপুর সিআইডির অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক ৪

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৩ ০৭:৩৬:৩৯ AM

ছবি-প্রতিনিধি

Share
76

সিলেটের জৈন্তাপুরে সিআইডি'র অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৪জন কে আটক করা হয়েছে ৷ এঘটনায় সিআইডি'র এসআই নাজমুল হক বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন এবং আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ৷


২৬ সেপ্টেম্বর সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিআইডি পুলিশ উপজেলা সদরে অভিযান পরিচালনা করে ৷ এসময় প্রাইভেট কারে করে ভারতীয় ফেন্সিডিল সিলেট শহর অভিমুখে রওয়ানা দেয় ৷ গোপন সংবাদে সিআইডি পুলিশ প্রাইভেট কার গতীরোধ করে তল্লাসী চালায় ৷ তল্লাসী কালে ভারত হতে নিয়ে আসা ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ৷ গাড়ীতে থাকা ৪ ব্যাক্তিকে সিআইডি আটক করে ৷ আটককৃতরা হল জৈন্তাপুর উপজেলার পশ্চিম গৌরীশংকর গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে মো. জালাল আহমদ (৩৬), একই গ্রামের মো. কবির মিয়ার ছেলে সজিব আহমেদ (১৯), গৌরীশংকর গ্রামের রেজাউল করিম এর ছেলে মো. সুজন আহমদ (২৮) এবং ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নান এর ছেলে জয়নাল আবেদীন (২৪) ৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, সিআইডি অভিযান পরিচালনা করে ৪জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে ৷ সিআইডি এসআই নাজমুল হক বাদী হয়ে মাদক আইনে এজাহার দিয়েছেন৷ মামলা হিসাবে রেকর্ড করে আটককৃতদের বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে ৷


সিলেট প্রেস / ২৬ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
নাজমুল ইসলাম, জৈন্তাপুর-

নাজমুল ইসলাম, জৈন্তাপুর-

প্রকাশ: ২০২৩-০৯-২৬ ০৭:৩৬:৩৯