৯০ দিনের সাজাপ্রাপ্ত আসামি ৪০ বছর পর গ্রেফতার!

  • প্রকাশের সময় : ২৭/০৯/২০২৩ ১২:৪৮:৪৩ PM

ছবি- সংগৃহীত

Share
116

একটি প্রতারণা মামলায় ১৯৮৩ সালে তিন মাসের (৯০ দিন) সাজা হয়েছিল ২৭ বছর বয়সী যুবক আনোয়ার হোসেনের। সেই রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন তিনি। দণ্ড পাওয়ার ৪০ বছর পর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশ।

সাজাপ্রাপ্ত ২৭ বছরের সেই যুবক এখন ৬৭ বছর বয়সী বৃদ্ধ। সোমবার রাত আটটার দিকে রাজধানীর দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ওই ফেরারি আসামিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার মোহম্মদ মমিন উদ্দিন ওরফে মন্তাজ মিয়ার ছেলে। ১৯৮৩ সালে ঢাকার সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছিল আসামির বিরুদ্ধে। তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তাকে তিন মাসের কারাদণ্ড দেয়। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ ৪০ বছর পলাতক ছিলেন আনোয়ার।’

আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।


সিলেট প্রেস / ২৭ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-২৭ ১২:৪৮:৪৩