বিশ্বনাথ থেকে ৮৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : ২৭/০৯/২০২৩ ০১:০১:২৬ AM

ছবি- সংগৃহীত

Share
85

সিলেটের বিশ্বনাথ থেকে ৮৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক দুজন হলো, জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মো. ইমদাদুল হোসেন (৩৩) ও বিশ্বনাথের পশ্চিম চান্দশীর কাপন গ্রামের ওয়াসির আলীর ছেলে মো. সুলতান উদ্দিন ওরফে বকুল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ৭-এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো. মফিজুল ইসলামের তত্বাবধানে পুলিশ পরিদর্শক এসএম আল মামুনের নেতৃত্বে বিশ্বনাথ পৌরসভার জগন্নাথপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ ঘটনায় এসআই নুরুল হুদা বাদী হয়ে বিশ্বনাথ থানায় মাদক আইনে এজাহার দায়ের করেছেন।


সিলেট প্রেস / ২৭ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-২৭ ০১:০১:২৬