কমলগঞ্জে চোরাই মালসহ চোর চক্রের ৫ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৭/০৯/২০২৩ ০১:০৬:১৮ AM

ছবি- সংগৃহীত

Share
82

মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাই মালসহ সক্রিয় চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে চুরির ঘটনায় জড়িতদের পুলিশের অভিযান পরিচালনা করে আটক করা হয়।

জানা যায়, দক্ষিন কানাইদেশীর সোরাব মিয়ার ছেলে রাজু আহমেদ প্রকাশ জাহান মিয়া (২৩)কে গ্রেফতার করার পর চুরি হওয়া বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তার সহযোগী আসামী পূর্ব জালালপুরের কনা মিয়ার ছেলে জসিম মিয়া (৪৭), হাসন মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (৪০), আজিজুল রহমানের ছেলে আব্দুল লতিফ (৩৯) ও দক্ষিন কানাইদেশীর তাজ উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২২)কে গ্রেফতার করা হয়। 

আসামীদের জিজ্ঞাসাবাদ করিয়া চুরি যাওয়া ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। চোরচক্র বিভিন্ন এলাকায় চুরি করে থাকে বলে জানা যায়। উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর রাতে ইসলামপুর ইউনিয়নের উত্তর গুলের হাওর (ভদ্রগাঁও) গ্রামে অজ্ঞাতনামা কয়েকজন চোর একটি বাড়ীতে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে চুরির মামলা রুজু হয়। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ২৭ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-২৭ ০১:০৬:১৮