সিলেটে ডিবির হাতে পাঁচ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৪

  • প্রকাশের সময় : ০২/১০/২০২৩ ০২:০৫:৫৭ AM

ছবি- সংগৃহীত

Share
84

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পাঁচ লক্ষ টাকা সমমূল্যের ভারতীয় পণ্যসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

রবিবার (১ অক্টোবর) সকাল ৬ টার দিকে শহরতলীর পীরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রবিবার সকালে সিলেট তামাবিল রোডের পীরের বাজার এলাকায় অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় একটি ঐওঅঈঊ মাইক্রোবাসে করে ভারতীয় পণ্য পরিবহনের সময় সাদ্দাম হোসেন (২৯), মনোয়ার হোসেন (২১), কামরুল হাসান (৩৩) ও মো. আনোয়ার হোসেন (৩৪) নামের চারজনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৫,০৮,০০০/- (পাঁচ লক্ষ আট হাজার) টাকা।

আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ(রহ.) থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।


সিলেট প্রেস / ০২ অক্টোবর ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-০২ ০২:০৫:৫৭