তারা সবাই পাক্কা জুয়াড়ি। সুযোগ পেলেই বসে পড়েন জুয়ার আসরে। জুয়ার মধ্যে বেশি আসক্তি জান্ডুমান্ডুতে। মঙ্গলবার বিকেলে লোকচক্ষুর আড়ালে এমন আসরই বসিয়েছিলেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। জনসাধারণের চোখ ফাঁকি দিতে পারলেও নজর এড়ায়নি পুলিশের। অভিযান চালিয়ে জান্ডুমান্ডুর ৯ ‘প্লেয়ার’কে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে বিজয় দেব (৫২), মিঠু (২৮), আবদুস সাত্তার (৪৫), আতিকুর রহমান আসিফ, পুতুল বিশ্বাসকে (৩০) সিলেট মহানগরীর চালিবন্দরস্থ ট্রেড সেন্টারের ভেজিটেবল মার্কেটের পশ্চিমে জননী রেস্টুরেন্টের পার্শ্ববর্তী একটি কক্ষ থেকে আটক করা হয়।
একই সময়ে পশ্চিম কাজিরবাজার কাঁঠালহাটাস্থ আলতাব ট্রেডাসের ভেতর থেকে আটক করা হয় দুলাল সরকার (৬৪), সানি মিয়া (২০), সাখাওয়াত হোসেন (৩৫) ও কাশেম মিয়া (৩৫)।
আটককৃতদের কাছ থেকে জান্ডুমান্ডু খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।
সিলেটপ্রেস প্রতিবেদক




















