সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গত ১২/১০/২০২৩খ্রিঃ তারিখ দিবাগত রাত ০৩.০০ ঘটিকার সময় কানাইঘাট সার্কেল এর সহকারী পুলিশ সুপার, অলক কান্তি শর্মা এর দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহম্মদ এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ফোর্স কানাইঘাট থানা এলাকায় ভারতীয় চোরাচালান রোধে অভিযান পরিচালনাকালে কানাইঘাট থানাধীন চরিপাড়া বাজারস্থ জামে মসজিদ সংলগ্ন সুরমা নদীর ঘাট হইতে ১৭ (সতেরো) বস্তায় ৮৫০ কেজি ভারতীয় চিনি সহ চিনিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করেন।
তখন নৌকায় থাকা আসামী ১. মোঃ শহিদ উল্লাহ(নৌকার মাঝি)(২৩), পিতা-মোঃ নুর উদ্দিন @ কানা নূর ,গ্রাম- সাউদগ্রাম, ২. সুলতান আহমদ @ ডিগ্রি সুলতান(২৮), পিতা-মোঃ মঈন উদ্দিন ,গ্রাম- বড় গ্রাম, ৩. হবিবুর রহমান(২৯), পিতা-নুর উদ্দিন, গ্রাম- বড় গ্রাম, ৪. আফজল হোসেন(২০), পিতা-মৃত সামছুদ্দিন , গ্রাম- বড় গ্রাম, সর্ব থানা- কানাইঘাট, জেলা -সিলেটগন দৌড়াইয়া পালিয়ে যায়।পরবর্তীতে থানা পুলিশ উদ্ধারকৃত চিনি ও নৌকা সহ থানায় হাজির হয়ে থানার এএসআই এনামুল হক বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এজাহার দায়ের করেন।
পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।




















