গোলাপগঞ্জে জালিয়াতি ও ভূমি দস্যুতা মামলায় গ্রেফতার ১

  • প্রকাশের সময় : ১৫/১০/২০২৩ ০৪:৩৫:৪৬ AM

সংগৃহীত ছবি

Share
30

দলিল জালিয়াত ও ভূমি দস্যুতা মামলায় গোলাপগঞ্জে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । রোববার (১৫ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত সাহেদ আহমদ (২৫) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর তেরাপুর গ্রামের আব্দুল ছায়াদের পুত্র। 

জাল দলিল সৃষ্টি ও ভূমি আত্মসাতের অভিযোগে একই তেরাপুর গ্রামের কবির আহমদ গত ১১ অক্টোবর গোলাপগঞ্জ থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা [নং-০৫(১০)২৩] দায়ের করেন। এ মামলায় পলাতক থাকা আসামী সাহেদকে পুলিশ গ্রেফতার করলেও অন্য আসামীরা এখনো পলাতক রয়েছে। 

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মামলা ও  আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / ১৫ অক্টোবর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-১৫ ০৪:৩৫:৪৬