কাঁচা কলা খেলে যে উপকার হয়

  • প্রকাশের সময় : ১৮/১০/২০২৩ ০১:১৬:২২ AM

ছবি- প্রতীকী

Share
62

পাকা কলার উপকারিতা বলে শেষ করা যাবে না। অন্যদিকে কাঁচা কলা একটি সবজি। তরকারি হিসেবে এর জনপ্রিয়তা রয়েছে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এ কাঁচা কলা দারুণ কাজ করে।

শুধু ডায়াবেটিস না, বাড়তি ওজন কমাতেও রোগীর পথ্য হিসেবে এই সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। অন্যান্য রোগের ক্ষেত্রেও এই কলা পথ্য হিসেবে কাজ করে।

জেনে নিন কাঁচা কলা খাওয়ার উপকারিতা-

কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যা খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই হ্রাস হয়। এ ছাড়াও এতে আছে এনজাইম, যা ডায়েরিয়া এবং পেটের নানা সংক্রমণ দূর করে। তাই ডায়রিয়া হলে চিকিৎসকেরা কাঁচা কলা খাওয়ার পরামর্শ দেন।

কাঁচা কলা সিদ্ধ করে লবণ দিয়ে খেতে পারলে তা শরীরের জন্য খুবই উপকারী। হজমের সমস্যা কিংবা পেট খারাপেও ভালো কাজ করে এটি।

কাঁচা কলায় রয়েছে উচ্চমাত্রার ভিটামিন-এ, ভিটামিন-বি৬ ও ভিটামিন-সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফেট।

কাঁচা কলা অনেক ধরনের ক্যানসার প্রতিরোধে সহায়ক। কাঁচা কলায় উপস্থিত ক্যালসিয়াম হাড় মজবুত করতে সহায়ক। কাঁচা কলা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর।


সিলেট প্রেস / ১৮ অক্টোবর ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
 লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-১৮ ০১:১৬:২২